Sunday, January 13, 2019

Title of the document

পানি পুরি / ফুচকা তৈরির সহজ রেসিপি

উপকরন

মচমচে পুরি তৈরি

* আটা বা ময়দা ১/২ কাপ
* মিহি সুজি ১/২ কাপ
* লবন ১/৪
* বেকিন সোডা / বা খাবার সোডা সামান্য পরিমানে বা ১/৪ চা চামচের কম
* পানি ১/২ কাপ বা কম


* পানি বাদে সব উপকরন মিশিয়ে নিন ।
* অল্প অল্প করে পানি মিশিয়ে কিছুটা নরম খামির বানিয়ে নিন ।  খামির কাপড় দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট ।
* খামির তিন ভাগ করে নিন ।
* একভাগ নিয়ে পিড়িতে ময়দা ছিটিয়ে আস্তে আস্তে কিছুটা পাতলা রুটি বানিয়ে নিন ।
* বোতলের ঢাকনা বা গোল কোন কাটার দিয়ে ছোট ছোট পুরি বানিয়ে নিন ।
* পুরি গুলো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন ।
* কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিন ।
* ফুটন্ত তেলে পুরি দিয়ে চামচ দিয়ে চেপে ধরুন ।
* পুরি ফুলে উঠলে মাঝারি আচে বাদামি করে ভাজুন ।
* তেল ফুটন্ত হতে হবে নয়ত পুরি ফুলবে না
* ঠাণ্ডা করে এয়ার টাইট জারে রাখুন ।
* ১৫ দিন ও ভাল থাকবে ।

পুর তৈরি

আলু - ২ কাপ ( সিদ্ধ ও ভর্তা করা )
* কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
* ধনেপাতা কুচি&২ টেবিল চামচ
জিরা পানি তৈরি

* তেতুলের কাথ২ টেবিল চামচ
*পানি ১ কাপ
* ভাজা জিরার গুঁড়া১ টেবিল চামচ
* শুকনা মরিচ গুঁড়া১ টেবিল চামচ ( ইচ্ছে মত)
* চিনি২ টেবিল চামচ
* বিট লবন&পরিমানমতো
উপরের সব উপকরন একসাথে মিশিয়ে নিন
এখন এক একটি ফুচকা নিয়ে একপাশে কিছুটা ভেঙ্গে নিন এরপর ভেতরে পুর দিয়ে জিরা পানি দিয়ে পরিবেশন করুন । চাইলে ঝুরিভাজা ছিটিয়ে নিন ।

টিপস

ফুচকা গুলো ফুটে উঠার জন্য অবশ্যই তেল ফুটন্ত হতে হবে আর পুরি গুলো কাটার সাথে সাথে তেলে ছাড়তে হবে নতুবা ভেজা কাপড় দিয়ে ঠেকে রাখুন । নয়ত পুরি ফুলবেনা ।

1 comment:

  1. Experience richness of 100% pure organic ghee in Bangladesh, made from farm-fresh milk and prepared using traditional methods. Nirvash Premium Cow Ghee (ঘি). At Fresh Organic Foods, we bring you chemical-free, preservative-free ghee that delivers authentic taste, aroma, and nutrition, straight from local farms to your home. Our organic ghee is ideal for daily cooking, Ayurvedic use, and healthy lifestyles, offering natural goodness you can trust.

    ReplyDelete